✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৯:০৯:২৫ |
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ডাকে জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে ২০০৬ সালে যোগ দিয়েছিলেন বিএনপিতে। দলে যোগদানের পর প্রথমে রাঙামাটি জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। এরপর ২০১০ সালে নির্বাচিত হয়েছিলেন জেলা বিএনপির সভাপতি। বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক।

ত্যাগী এই নেতা বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসন থেকে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার প্রাপ্ত ভোট ২ লাখ ১ হাজার ৮৪৪।

দীপেন দেওয়ান রাঙামাটি পৌরসভা কলেজগেট (মন্ত্রীপাড়া) এলাকার মৃত সুবিমল দেওয়ান ও মোহিনী দেওয়ান দম্পতির ছেলে। তিনি এলএলবি (অনার্স), এলএলএম পাশ করেন। সর্বশেষ পেশায় ছিলেন আইনজীবী। তার বাবা মৃত সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদার উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন।

তিনি ১৯৭৮ সালে মাধ্যমিক (এসএসসি) পাশ করেন। এরপর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন রাঙামাটি সরকারি কলেজে। ১৯৮০-৮১ সেশনে অষ্টম ব্যাচে আইন বিভাগের এলএলবি অনার্সে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পারিবারিক চাপের মুখে সপ্তম বিসিএস কর্মকর্তা হিসেবে যোগদান করেন জুডিশিয়াল সার্ভিসে। চাকরি জীবনে সর্বশেষ কর্মরত ছিলেন চাঁদপুর জেলার যুগ্ম জজ পদে।

রাঙামাটি সরকারি কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের প্রতিষ্ঠালগ্নে একজন সংগঠক হিসেবে রাজনীতিতে পথচলা তার। তার বাবা সুবিমল দেওয়ান ছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদার উপজাতীয় বিষয়ক উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি। তাই পারিবারিকভাবে গড়ে ওঠেন বিএনপির রাজনীতির আদর্শে।

এর আগে ২০০৬ সালে বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পান। কিন্তু ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আইনি জটিলতায় প্রার্থী হতে না পারায় তার আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল সহধর্মিণী মৈত্রী চাকমাকে।

দীপেন দেওয়ান দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে তৎপর ছিলেন মাঠে। দলীয় হাল ধরে হয়ে উঠেন বিএনপির রাঙামাটি জেলার কাণ্ডারি। তারই ফলশ্রুতিতে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে রাঙামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..