✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৯:০২:৪৪ |
বাংলাদেশে ‘মব কালচার’ শেষ। এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের বন্ধু হতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। আর পুরোপুরি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে চাই।
তিনি বলেন, সবার জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির চলবে না।

বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
মব কালচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিশেষভাবে বলেছি, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না।

তিনি বলেন, দাবি-দাওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়ায় মিছিল ও সমাবেশ করা যাবে।
আইনানুগ সব ধরনের গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ, কিংবা মব কালচার—এগুলো সহ্য করা হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..