সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৮:৫৫:৫৬ |
আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। জনকল্যাণমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। 

মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা বজায় রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নতুন মন্ত্রীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...