সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৮, | ১৮:৫৩:২৬ |
জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী কী বলেছেন জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ নন। জনগণ জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে ম্যান্ডেট দিয়েছে, নিশ্চয়ই তারা ইশতেহারকে পছন্দ করেছেন। সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে, সে জন্য সকল সচিবদের অনুরোধ করেছেন এবং মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন। তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন।
বৈঠক কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে; জানতে চাইলে তিনি জানান, সাড়ে চারটার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিট বৈঠক হয়।

মিটিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা কী? শুধুমাত্র কি ইশতেহার, নাকি অন্য কিছু; এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না। তার (প্রধানমন্ত্রী) বক্তব্য হচ্ছে, জনগণের প্রত্যাশা ইশতেহারেই বলা আছে। এজন্য জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...