সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদপত্রের হকার আলি আকবরকে ‘অর্ডার অব মেরিট’ দিচ্ছেন ম্যাকরন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৩৭:৩৩ |

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় সংবাদপত্র বিক্রি করে অর্ধশতকের বেশি সময় পার করা আলি আখবরকে দেশটির অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ মেরিট’ প্রদান করা হবে। ব্যতিক্রমী এই স্বীকৃতি প্রদান করবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, যিনি এক সময় ছাত্রাবস্থায় তার থেকেই পত্রিকা কিনতেন।

৭২ বছর বয়সী আলি আখবর বর্তমানে ফ্রান্সের সর্বশেষ সংবাদপত্র হকার হিসেবে পরিচিত। তিনি প্যারিসের বিখ্যাত সেইন্ট জার্মান এলাকায় প্রতিদিন হাতে নিয়ে হাঁটেন ফরাসি সংবাদপত্র লে মন্ডসহ বিভিন্ন দৈনিক। কাগজের শিরোনাম মুখে তুলে ধরে কণ্ঠে সেই পুরনো বিক্রির ধ্বনি— ‘লে মন্ড, লে মন্ড!

আলি বলেন, ‘আমি ১৯৭৩ সালে শুরু করি, তখন প্যারিসে আমাদের মতো ফেরিওয়ালা ছিল ৩৫-৪০ জন। এখন আমি একাই আছি। এই পেশা আর উৎসাহজনক নেই। সবকিছুই এখন ডিজিটাল। মানুষ এখন শুধু মোবাইলেই খবর পড়ে।’

আজকাল, ফ্যাশনেবল সেইন্ট জার্মান এলাকার ক্যাফেগুলো ঘুরে তিনি দিনে গড়ে ৩০ কপি ‘লে মন্ড’ পত্রিকা বিক্রি করতে পারেন। বিক্রির অর্ধেক অর্থ তিনি পান, তবে অবিক্রিত কপির জন্য কোনো টাকা ফেরত পান না।

একসময়, ইন্টারনেট আসার আগে, দুপুরে পত্রিকা প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তিনি ৮০ কপি বিক্রি করে ফেলতেন। তবে সময় বদলে গিয়েছে।

আলি বলেন, ‘আগে মানুষ ভিড় করত আমার চারপাশে পত্রিকার জন্য। এখন আমাকে খদ্দের খুঁজতে হয়।’ তবে বেচাকেনার এই পতন নিয়ে তার বিন্দুমাত্র হতাশা নেই বলে জানান তিনি।

আলি আকবর জন্মগ্রহণ করেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ১৯৬০-এর দশকের শেষ দিকে তিনি ইউরোপে আসেন, প্রথমে আমস্টারডামে, যেখানে একটি ক্রুজ শিপে কাজ পান।

১৯৭২ সালে সেই জাহাজ ফ্রান্সের রুয়াঁ শহরে নোঙর করে, আর এক বছর পর তিনি চলে আসেন প্যারিসে। ১৯৮০-এর দশকে তিনি ফরাসি রেসিডেন্স পারমিট পান।

প্রতিদিন পারিসের ক্যাফেগুলোতে ঘুরে বেড়ানো এই মানুষটি এলাকার এক প্রিয় মুখ। অভিনেতা-সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই তার চেনা। এক সময় ব্রাসেরি লিপে তাকে চা খাইয়েছেন সঙ্গীত তারকা এলটন জন। আবার পারিসের বিশ্ববিদ্যালয়ের সামনে কাগজ বিক্রি করতে করতে চিনেছেন বহু ভবিষ্যত রাজনীতিককে—তাদের একজন আজকের প্রেসিডেন্ট ম্যাকরন।

সূত্র: বিবিসি নিউজ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...