সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ২৫, নিখোঁজ ১৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১২:১২:৪২ |

প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, বজ্রপাত এবং বর্ষণজনিত কারণে বাড়ির ছাদ ধসে পাকিস্তানের দুই রাজ্য পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় অন্তত ২৫ জন মারা গেছেন এবং ১৭ জন এখনও নিখোঁজ আছেন। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৪৫ জনকে।

পাঞ্জাব রাজ্যভিত্তিক দুর্যোগ মোকাবিলা দপ্তর পাঞ্জাব প্রভিন্সিয়াল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’র (পিপিডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বর্ষণ, বজ্রপাত ও অতিবর্ষণের জেরে ওকারা, খানেওয়াল, মুলতান, মান্ডি বাহাউদ্দিনসহ ১৩ জেলায় গত ২৫ জুন থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪ জন এবং আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ওকারা জেলা। ১২ জন নিহতের মধ্যে ৭ জনই এ জেলার। এই ৭ জনের মধ্যে ২ জন শিশু, ২ জন নারী এবং বাকি ৩ জন পুরুষ।

এদিকে ২৬ জুন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার সোয়াত ও মালাকান্দ জেলায় নিহত হয়েছেন ১১ জন এবং এখনও নিখোঁজ আছেন ১৭ জন। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬ জনকে।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তর বরাত দিয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, বর্ষণ ও বন্যায় সোয়াত জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। নিহত ১১ জনের মধ্যে ১০ জন সোয়াত জেলার, বাকি ১ জন মালাকান্দ জেলার; আর নিখোঁজদের সবাই সোয়াতের বাসিন্দা ছিলেন।

গত তিন দিনের প্রবল বর্ষণে খাইবার পাখতুনখোয়া উপত্যকার সব নদীর পানি বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে সোয়াত উপজেলার প্রধান নদী সোয়াতের পানি। পিডিএমএ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় সোয়াত নদীর আশপাশের বিভিন্ন এলাকার অন্তত ৫৬টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পানি বন্দি হয়ে আছেন প্রায় ১৫০ জনেরও বেশি মানুষ। শনিবার দুপুরের মধ্যে তাদের বেশিরভাগকেই উদ্ধার করো হয়েছে।

বন্যার ব্যাপারে আগাম সতর্কতা সংকেত জারি না করা এবং উদ্ধারকাজ শুরু হতে বিলম্ব হওয়ায় সোয়াত জেলার তিন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারাদেশ দিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব শাহাব আলী শাহ।

- জিও নিউজ, ডন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...