সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

জাতিসংঘে ভেটো দেয়ার কারণ ব্যাখ্যা করতে হলো চীন-রাশিয়াকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-১০, | ০৮:১৯:১২ |

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গত মাসে আরও বেশি কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটিকে শাস্তি দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, চীন এবং রাশিয়া তাদের সেই প্রচেষ্টায় ভেটো দেয়। বুধবার দেশ দুটিকে এর কারণ ব্যাখ্যা করে বলতে হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যরা চলতি বছরের প্রথম দিকে একটি প্রস্তাব পাশ করে, যেখানে ভেটো প্রয়োগ করা হলে প্রতিনিধিদের ভেটো ক্ষমতা ব্যবহারের সমর্থনে কারণ দেখাতে হবে। এবারই প্রথম নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের যে কোন একটিকে তা করতে বলা হলো।

এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়ঃ জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, উত্তেজনা কোনভাবেই বৃদ্ধি পাওয়া উচিত নয়। আর, সমস্যা সমাধানে সংলাপ ও পরামর্শই হল একমাত্র কার্যকর উপায়।

ঝাং জানান, উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বদলে বরং তা লাঘব করা উচিত, যে আবেদনের পুনরাবৃত্তি করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক জোট শক্তিশালী করে তোলার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নেতাদের দোষারোপ করেন।

তবে, যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনৈতিক বিষয়ক ঊর্ধ্বতন পরামর্শদাতা জেফ্রি ডি লরেন্টিস ওই দৃষ্টিভঙ্গি নাকচ করে দিয়েছেন। ভেটো ক্ষমতা প্রয়োগের এই ব্যাখ্যা অপর্যাপ্ত, বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নয় বলে তিনি জানান। সম্মিলিত নিরাপত্তা এবং সুরক্ষার সেবায় এগুলো কাজে লাগানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ডি লরেন্টিস বলেন, প্রস্তাবিত নিষেধাজ্ঞা উত্তেজনা বৃদ্ধির জবাবে নেয়া হয়েছে, সমস্যার কারণ তা নয়।

ওদিকে, জাপানের প্রতিনিধি ওদাওয়ারা কিয়োশি বলেছেন, নিরাপত্তা পরিষদের কাছ থেকে উত্তর কোরীয়দের তীব্র কোন প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়নি। পরিস্থিতির সুযোগ গ্রহণ করে নিজেদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি তারা বৃদ্ধি করে নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...