সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১০:৫০:৫৩ |
১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার এ আহ্বান জানায়।

মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করায় সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৯ তারিখ।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রমজান মাস গণনা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে। চাঁদ দেখার বিষয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ ফেব্রুয়ারি অথবা ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হবে।

এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

রমজান মাস হলো ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস। রমজানুল মোবারক ইসলামের এক মহিমান্বিত মাস। এটি শুধু সিয়াম সাধনার মাস নয়; বরং এটি আল্লাহর রহমত বর্ষণের, গুনাহ মাফের এবং জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময়। এ মাসের ফজিলত ও মর্যাদা কোরআন ও সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত।


রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার ও পানীয় থেকে এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে। সূর্যাস্তের পর কিছু খাবার গ্রহণের মাধ্যমে রোজা ভাঙা হয়, যাকে ইফতার বলা হয়।

রমজান মাস উপলক্ষে সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতের সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের কর্মঘণ্টা কমানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..