সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১২:০৭:০৬ |
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।  তিনি দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস। 
বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

হিলারি সরাসরি অভিযোগ করেন, বিচার বিভাগ ফাইলগুলো ছাড়তে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তিনি দ্রুত সব নথি জনসমক্ষে আনার দাবি জানিয়ে বলেন, স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা পালটা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টাইন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের ওভারসাইট কমিটি এপস্টাইন সংশ্লিষ্টতায় ক্লিনটন দম্পতিকে তলব করেছে। 

আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিনটন কমিটির সামনে উপস্থিত হতে রাজি হয়েছেন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিনটনই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসনাল প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন।

জেফরি এপস্টেইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সম্পৃক্ততা নিয়েও হিলারি কথা বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত কিনা, তিনি স্পষ্ট জানান যে, যাদেরই ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত। যদিও অ্যান্ড্রু বরাবরই কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন। 

হিলারি ক্লিনটন দাবি করেন, তার স্বামী বিল ক্লিনটনের সঙ্গে এপস্টেইনের পরিচয় থাকলেও দুই দশক আগেই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং তার নিজের সঙ্গে এপস্টাইনের কখনো দেখাই হয়নি।

হিলারি আরও অভিযোগ করেন যে, ট্রাম্প প্রশাসন তাকে এবং বিল ক্লিনটনকে ব্যবহার করে মূলত ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে জনদৃষ্টি সরানোর চেষ্টা করছে। উল্লেখ্য, এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম শত শত বার এসেছে, যদিও ট্রাম্পও কোনো অপরাধের কথা অস্বীকার করেছেন এবং তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন। 

হিলারি ক্লিনটন এই শুনানিটি রুদ্ধদ্বার কক্ষের পরিবর্তে জনসমক্ষে করার আহ্বান জানিয়েছেন যাতে মানুষ আসল সত্য জানতে পারে।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..