✕

সর্বশেষ :
সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন ডিসির কোলে উঠে মায়ের পরশ নিল এতিম শিশু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান

জামালপুরে দুর্ঘটনায় নিহতের জেরে বাসে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০২, | ০৭:৩৬:৫৪ |

জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..