✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৫:০৩:০৮ |বিশ্বমঞ্চে পাকিস্তানের গৌরবের নতুন পালক যোগ হলো হানিয়া আমিরের হাত ধরে। সৌন্দর্য, অভিনয় ও জনপ্রিয়তায় ভক্তদের মন জয় করা এই তরুণী অভিনেত্রী জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৫ সালের এই মর্যাদাপূর্ণ তালিকায় তৃতীয় স্থান দখল করে পাকিস্তানকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।
জানা যায়, আইএমডিবির এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয়। তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন, চীন থেকে একজন এবং পাকিস্তান থেকে একজন। এছাড়াও রয়েছেন আরও অনেক বৈশ্বিক তারকা।
তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস : আফটারলাইফ’-এর মতো সিনেমা এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো টিভি শোতে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত। ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন। এই প্রথমবার তিনি এই তালিকায় স্থান পেলেন এবং তিনি এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||