✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৪:৪৭:০৪ |

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।

সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে আরও রয়েছেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সিইসির কাছে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে।

সিইসিও বলেছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচনের দিন থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তফসিল ঘোষণা করা হবে।

ভোটের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি তুলে ধরে শিগগির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথাও জানিয়েছে ইসি। এমন পরিস্থিতির মধ্যে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির প্রতিনিধি দল ইসি ভবনে এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা উনার কাছে সময় চেয়েছিলাম। সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..