সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও ইউরোপীয় দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৪-৩০, | ০৪:২৫:৫৪ |

বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আগামী মাসের শেষের দিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান জোসেপ বোরেল। সোমবার (২৯ এপ্রিল) সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদেরকে এই তথ্য জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। বিশেষ এই সম্মেলনে ইইউ’র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জোসেপ বরেল।

সম্মেলনের ফাকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বরেল বলেন, ‘বেশ কয়েকটি ইউরোপীয় সদস্য দেশ মে মাসের শেষের দিকে ফিলিস্তিনের রাষ্ট্রত্বকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। দেশগুলো হলো- স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া ও মাল্টা।’

রিয়াদে দুই দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে ইউরোপীয় ও আরব কর্মকর্তাদের মধ্যে একটি বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত বন্ধে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অগ্রগতিতে উভয় পক্ষের অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।

এই বৈঠকের অন্যতম আয়োজক নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইডে সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি এই দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এটি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসবে না। আমি বিশ্বাস করি না, ইসরায়েল এই মুহূর্তে আলোচনার জন্য প্রস্তুত। আমি মনে করি না, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় নেতৃত্ব নিতে প্রস্তুত। বরং আমি মনে করি, এ ব্যাপারে আরব-ইউরোপীয় নেতৃত্বই সেরা, যা আমরা আশা করতে পারি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...