সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কেন্দ্রীয় কারাগার থেকে দ্বিতীয় ধাপে আরও ৩৮৫ কয়েদির মুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৩, | ১৫:৩৬:১১ |

ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৩৮৫ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। দেশের করোনা পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের নির্দেশে ৬৪ কারাগার থেকে বিভিন্ন অপরাধে তিনমাস থেকে ছয়মাস সাজা প্রাপ্ত ৯০ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় ধাপে ৩৮৫ সাজা প্রাপ্ত কয়েদিকে ছেড়ে দেওয়া হলো।

কারাগারের জেল সুপার ইকবাল আহমেদ জানান, স্বারাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রথম ধাপে গত ২৫ এপ্রিল ৫৫৫ জন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দ্বিতীয় ধাপে পর্যাক্রমে ৩৮৫ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়া হলো।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৬৪ টি কারাগারে বিভিন্ন অপরাধে তিনমাস থেকে ছয়মাস মেয়াদে বিচারকরা সাজা দিয়েছে এরকম ৯০ হাজার সাজাপ্রাপ্ত বন্দি বিভিন্ন কারাগারে আটক আছে। পর্যায়ক্রমে এসকল বন্দিরা জেলা কারাগার থেকে মুক্তি পেতে শুরু করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..