অপরাধে জড়িত সব কর্মকর্তা গ্রেপ্তার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ১১:৫৫:৫১ |

৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। আস্তে আস্তে সবাইকে ধরা হবে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বদলি পদোন্নতি পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেওয়া হয়নি, এব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন বদলি পদোন্নতি দিয়েছেন। এসম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।

এরকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা-সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান।

পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে উপদেষ্টা আরও বলেন, পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন। তবে অনুসন্ধানি সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...