✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ১১:৫২:১৫ |

কিশোরগঞ্জের একটি হাসপাতালে নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন: মল্লিক (৩২) জহিরুল ইসলাম (২২)।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হারনিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।

ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

এ দিকে, এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ ও আহাজারি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..