✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অভিষেক টেস্ট: আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৬, | ১১:৩১:২৮ |

অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট ওপেনার হিসেবে ইতিহাস গড়ে মেলবোর্নে ভরা গ্যালারির সামনে রোমাঞ্চকর ব্যাটিং উপহার দিয়েছেন সদ্য কৈশোর পেরুনো ডানহাতি ব্যাটার। কনস্টাসের আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের দিনে বাংলাদেশের নামও আলোচনায় এসেছে এক কোচের সৌজন্যে।

বক্সিং ডে টেস্ট শুরুর আগেই আলোচনায় ছিলেন কনস্টাস। তার চেয়ে দ্বিগুণ বয়েসের উসমান খাওয়াজার সঙ্গে ওপেন করতে নেমে খেলেছেন ৬৫ বলে ৬০ রানের ইনিংস, ৬ চারের সঙ্গে মেরেছেন ২ ছক্কা। জাসপ্রিট বুমরাহকে সুইচ হিটে ছক্কা মারার সাহস দেখিয়ে সবার নজর কাড়েন তিনি।

কনস্টাসের আলোয় আসার দিনে তাহমিদ ইসলামও এসেছেন আলোচনায়। তাহমিদ মূলত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। জন্ম অস্ট্রেলিয়ায় হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট অল্প বিস্তর খেলেছেন তিনি। ২০১৭ সালে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের স্কোয়াডে ছিলেন তাহমিদ। অজি গণমাধ্যম দ্য এজ তাদের প্রতিবেদনে অবশ্য তাকে সাবেক বাংলাদেশি প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..