সর্বশেষ :
২৫০০ বছরের পুরোনো স্বর্ণখচিত হেলমেট ফিরল রোমানিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ফিরছে এশিয়া-ইউরোপ এশিয়ার জ্বালানি ও কাঁচামাল সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র বিশ্বে তীব্র দাবদাহে হুমকির মুখে বিশ্ব খাদ্য ব্যবস্থা যুদ্ধের প্রভাব ঢাকতে অর্থনীতির প্রকৃত তথ্য গোপন করছে রাশিয়া ক্যান সংকটে ভারতে ডায়েট কোকের সরবরাহে ধাক্কা সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে কমেছে বৈশ্বিক কার্বন নিঃসরণের গতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা খনিজ সম্পদ ও প্লাস্টিক রিসাইক্লিংয়ে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

চোর সন্দেহে নির্যাতন, খাওয়ানো হয় চুন-পানি, যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৬, | ১১:২৮:৫৫ |

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চোর সন্দেহে দিনভর মারধর করার পর এক যুবককে চুন ও বালু মেশানো পানি খাওয়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতে গুরুতর অসুস্থ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
নির্যাতনের শিকার আরেক কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার কাকুর বাজার এলাকায় বুধবার(২৫ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হেলাল মিয়া (৩৫)। তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। গুরুতর আহত কিশোর একই উপজেলার চারগ্রাম চাতল হাওরের বাসিন্দা।

উপজেলার রাধানগর গ্রামে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাদের ওপর নির্যাতন চালানো হয়। গরু চুরির অভিযোগে দুজনকে নির্যাতনের চার মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক ও এক কিশোরের হাত পেছনে বাঁধা। তাদের ঘিরে রেখেছে একদল মানুষ। হেলালকে মাটিতে ফেলে তার পিঠের ওপর বসে এক ব্যক্তি তার দুই পা উঁচু করে ধরে রেখেছেন, আরেকজন পায়ের পাতায় বেধরক পেটাচ্ছেন। পরে ওই ব্যক্তি হেলালের ঘাড়ের ওপর বসলে আরেকজন পায়ের পাতা ও শরীরের বিভিন্ন অংশে বাঁশ দিয়ে পেটাতে থাকেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..