সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৫, | ১১:২৬:১৮ |

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বুধবার (১৪ মে)মাঠে নেমেছে বাংলাদেশ 'এ' দল। সিলেটে প্রথম দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল রয়েছে চালকের আসনে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা ইতোমধ্যেই ৮ উইকেট হারিয়েছে। বৃষ্টিবিঘ্নিত দিনে ৬৪ ওভার ব্যাট করে তারা স্কোরবোর্ডে রান জমা করেছে ২২৬।

পেসার এনামুল হক প্রথম দিনে ৯ ওভার বল করে ৩১ রান খরচায় নেন ৩ উইকেট। আরেক পেসার খালেদ আহমেদের শিকার ৪ উইকেট। দিনশেষে অপরাজিত আছেন ১০৬ বলে ৬৮ রান করা মিচ হে ও ২১ বলে ১১ রান করা ক্রিস্টিয়ান ক্লার্ক।

এর আগে দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ দল। কিউইরা ১০১ রানেই ৬ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। রাইস মারিউ ১৩, অধিনায়ক জো কার্টার করেন ১৭ রান। তিনে নামা নিক কেলি ৪০ বলে ২০ রান করে এবাদত হোসেনের লেগ বিফোরের ফাঁদে পড়ে উইকেট হারান। মোহাম্মদ আব্বাস (৫ রান) ক্যাচ দেন উইকেটকিপারের হাতে।

এ ছাড়া ম্যাথু বয়েলের ব্যাট থেকে আসে ১৪, জশ ক্লার্কসন বোল্ড হন এনামুলের দারুণ এক ডেলিভারিতে।

তবে ৬ উইকেটে যাওয়ার পর দলকে উদ্ধার করেন ফক্সক্রফট। তিনি ব্যক্তিগত ৪৭ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। যদিও ৩ রানের জন্য মিস করেন ফিফটি। ফক্সক্রফট ও মিচের সৌজন্যে দিনের শেষটায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কিউই শিবিরে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...