✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কিশোরগঞ্জে বিএনপির কাউন্সিলে সংঘর্ষ, ইউনিয়ন সভাপতি নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১২, | ১০:৫৫:০১ |

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে বিএনপির কাউন্সিল নিয়ে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

নিহত নেতার নাম আবুল হাসান রতন। তিনি রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি।

পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে রবিবার সকাল ১১টার দিকে দুপক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ওসি সোহেল মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..