তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুন, পুড়ল ছয় ট্রাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১২, | ১০:৪৫:৪৮ |

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ট্রাকস্ট্যান্ডটিতে আগুন লাগে।  খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগার সঠিক কারণ জানার চেষ্টা করছে।


ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম দুটি, পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল সাড়ে আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। আগুন লাগার পর সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, রবিববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথম দিকে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...