সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্র সরকারের নয় : দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১১, | ১০:৪২:৩৪ |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এর সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। শনিবার (১১ জানুয়ারি) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বাংলাদেশের দৈনিক সমকাল। আগামী ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানটি হওয়ার কথা বয়েছে।

এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ‍ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন, যুক্তরাষ্ট্র সরকার ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। অনুষ্ঠানটি আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকারের সম্পর্ক নেই। তবে প্রতিবছর ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতাসহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়।

সমকালকে তিনি আরও বলেন, ‘আইআরএফ সামিট বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামত মার্কিন সরকারের মতামত বা নীতির প্রতিনিধিত্ব করে না।’

এদিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ এটি অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়, ‘শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং-এর সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। মার্কিন কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...