সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পেঁয়াজ খান না? মিশরের পেঁয়াজ খান?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-০৫, | ১৭:১৩:০১ |

ভারতে রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পশ্চিমবঙ্গ ও হায়দরাবাদে প্রতি কেজি পেঁয়াজে বিক্রি হচ্ছে ১৫০ রুপিতে। তবে ভুবনেশ্বর, কোটা ও চন্ডিগড়ের মতো স্থানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১২০ রুপি।

দেশে যখন পেঁয়াজের আকাশ ছোঁয়া দামে মাথায় হাত সাধারণ মানুষের তখন সেই পেঁয়াজের ঝাঁঝ ছড়িয়ে পড়ল সংসদেও। বৃহস্পতিবার লোকসভায় পেঁয়াজের আমদানি নিয়ে যখন বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তখন তাঁকে এনসিপি সহ বিরোধী দলের সাংসদরা পেঁয়াজ সংক্রান্ত নানা প্রশ্ন করলে তখন তিনি জবাবে বলেন “আমি খুব বেশি পেঁয়াজ খাই না”।

বর্তমান অর্থমন্ত্রীর এই জবাবকেই কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি সীতারামনকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন, তবে কি উনি অ্যাভোকাডো খান?

সীতারামন যখন লোকসভায় মিশর ও অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তের নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন করেন বিরোধী এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে এবং কেন পেঁয়াজের উৎপাদন হ্রাস পেয়েছে তাও জানতে চান তিনি।

একজন সাংসদ নির্মলা সীতারামনকে জিজ্ঞাসা করে বসেন, আপনি কি মিশরের পেঁয়াজ খান?

জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিছুটা কৌতুকের স্বরেই বলেন, আমি খুব বেশি পেঁয়াজ রসুন খাই না। তাই চিন্তার কোনো কারণ নেই। আমি এমন পরিবারের মানুষ যেখানে পেঁয়াজ নিয়ে লোকজনদের খুব বেশি মাথা ব্যথা নেই।

জি নিউজ এবং এনডিটিভি অবলম্বনে…

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..