সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেনের চেয়ে যেসব ক্ষেত্রে এগিয়ে ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-১৮, | ১০:১২:১৪ |

আসছে ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। দুইজনকে নিয়ে এর আগে অনেক জরিপ পরিচালনা করা হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এবার একটি জরিপ পরিচালনা করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সম্প্রতি পরিচালিত জরিপে নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে বাইডেনকে পেছনে ফেলেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জরিপে প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ মানুষ ট্রাম্পের নাম বলেছেন। বিপরীতে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৯ শতাংশ ভোটার।

জরিপের আরও কিছু তথ্যে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। যা ক্ষমতাসীন নেতার উদ্বেগ বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

যেমন- পরবর্তী নির্বাচনে জিতলেও বাইডেন পূর্ণ মেয়াদ যে শেষ করতে পারবেন সেটা খুব কম মানুষই বিশ্বাস করেন। বরং এক্ষেত্রে তার তুলনায় এগিয়ে আছেন ট্রাম্প।

জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ ভোটারের ধারণা, ট্রাম্প দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে পারবেন। বাইডেনের ক্ষেত্রে এর হার ৩৪ শতাংশ। ৪৪ শতাংশ ভোটার মনে করেন, বাইডেন দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে পারবেন না। ট্রাম্পকে নিয়ে এমন সন্দেহ রয়েছে মোটে ১৬ শতাংশ মানুষের।

মার্কিন এই প্রবীণ দুই রাজনীতিকের বয়সের পার্থক্য মাত্র দুই বছর। নির্বাচনের ফলাফলে তাদের বয়স বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। যেমন- ৪৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা রয়েছে কেবল ট্রাম্পের। বাইডেনের ক্ষেত্রে এর হার মাত্র ১৬ শতাংশ। ১২ শতাংশ ভোটার মনে করেন, তারা উভয়েই যোগ্য। তবে ২৯ শতাংশ মনে করেন, তাদের কেউই পুরোপুরি সামর্থ্যবান নন।

দুই নেতার মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ রয়েছে অনেকের। জরিপের ৪৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক সুস্থতা রয়েছে কেবল ট্রাম্পের। বাইডেনের এমন সমর্থক রয়েছেন ২৬ শতাংশ। ৭ শতাংশ ভোটার মনে করেন, তারা উভয়েই যোগ্য। আর ২৩ শতাংশ ভোটার মনে করেন, তাদের কারোরই পর্যাপ্ত মানসিক সুস্থতা নেই।

জরিপে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রে কেমন প্রেসিডেন্ট দরকার? জবাবে ৬৭ শতাংশ বলেছেন কঠোর, যত্নবান বলেছেন ৬৬ শতাংশ, সোজাসাপটা হওয়ার কথা বলেছেন ৬২ শতাংশ, শান্ত চরিত্রের কথা বলেছেন ৬১ শতাংশ এবং ৫৮ শতাংশ বলেছেন কর্মচঞ্চল হওয়ার কথা।

জরিপে বাইডেনকে শান্ত, অনুমানযোগ্য, সহনশীল এবং যত্নশীল হিসেবে বর্ণনা করা হয়েছে। অপরদিকে ট্রাম্পকে বর্ণনা করা হয়েছে উস্কানিমূলক, কঠোর, উদ্যোমী, সোজাসাপটা এবং বিনোদনমূলক হিসেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...