সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারী বৃষ্টিতে সৌদির বিভিন্ন শহরে বন্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৮, | ০৯:৫৯:১২ |

ভারী বৃষ্টিতে সৌদি আরবের রিয়াদ, মক্কা, জেদ্দা ও মদীনাসহ বিভিন্ন শহরের মহাসড়কে জলাবদ্ধতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী রিয়াদ মঙ্গলবার (৭ জানুয়ারি) হয়েছে শিলাবৃষ্টি। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছে দেশটির আবহাওয়া অফিস।

এ অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কয়েকটি অঞ্চলে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়াও দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে যাওয়াসহ তুষারপাতের শঙ্কাও করা হচ্ছে।

মুষলধারে বৃষ্টিতে পানি জমে জলাধারে রূপ নিয়েছে রাস্তাঘাট। অনেক জায়গায় রাস্তায় চলাচল করা গাড়ি পানিতে ডুবে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়। দেখা দিয়েছে যানজট। ভয়াবহ এই বন্যা পরিস্থিতির দৃশ্যটি মরুর দেশ সৌদি আরবের।

চলমান শৈত্য প্রবাহের মধ্যে মক্কা, মদিনা এবং জেদ্দায় সোমবার (৬ জানুয়ারি) থেকে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মদিনার বদর আল-শাফিয়াহ অঞ্চলে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে জেদ্দার আল-বাসাতিন এলাকায়।

বজ্রসহ ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। মঙ্গলবার জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচী বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মক্কা, মদিনা, আসির, কাসিম, বাহা, তাবুক অঞ্চলে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছে দেশটির আবহাওয়া অফিস।

এ অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে গাড়িচালক ও সমুদ্র সৈকত গামীদের সতর্কতা অবলম্বন করতে এবং নিম্নাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার।

এদিকে বৃষ্টি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে যাওয়াসহ তুষারপাতের শঙ্কাও করছে সৌদি আরবের আবহাওয়া অফিস। তীব্র শীতে মানুষের ভোগান্তি এড়াতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...