✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৮, | ০৯:৫৬:৫৭ |

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ১ মাস। পাকিস্তান ও আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সাবেক পাকিস্তানি ব্যাটার ইউনিস খানকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে রশিদ খান-মোহাম্মদ নবিদের পরামর্শক হিসেবে কাজ করবেন। তাকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে এসিবি।

আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে আগেও কাজ করেছেন ইউনিস। ২০২২ সালে আফগানদের ব্যাটিং কোচ ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছে ঘোষণা দিয়ে আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত বলেছেন, ‘এসিবি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাবেক পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’


পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইউনিস করেছেন ১৭৭৯০ রান। ১১৮ টেস্ট নামের পাশে ১০০৯৯ রান তার, যেখানে ক্যারিয়ার-সেরা ইনিংস ছিল ৩১৩ রান। তিন সংস্করণ মিলে ৮৩টি ফিফটির পাশাপাশি আছে ৪১টি সেঞ্চুরি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটারও ছিলেন তিনি। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

অবসরের পর থেকে নিয়মিতই কোচিং করিয়ে যাচ্ছেন ইউনিস। দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ও পাকিস্তানের ব্যাটিং কোচের। কাজ করেছেন পিএসএলের দল পেশোয়ার জালমির সঙ্গেও। কিছুদিন আগে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচও ছিলেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..