সর্বশেষ :
২০২৮ সালের অলিম্পিক ক্রিকেট ভেন্যু চূড়ান্ত উত্তেজনার মাঝেও আমেরিকায় বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত ইরান ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোট দিলেন ৯০ শতাংশ ভোটার শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থীকে মাঠের মধ্য দিয়ে ধাওয়া দিয়ে মারধর (ভিডিও) পাম্পে তেল নিতে আসা যুবককে চড়ালেন ইউএনও

সচিবালয়ে আগুন: তদন্তে ৭ সদস্যের কমিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৬, | ০৯:৫৬:৫৭ |

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ কমিটির সদস্য-সচিব হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)।

সদস্য হিসেবে থাকবেন- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..