✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

২৮ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৮, | ০৯:৫৪:৫৫ |

বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। আজ ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা:

১৮৩৬ – সাউথ অস্ট্রেলিয়া এবং এডিলেড প্রতিষ্ঠিত হয়।
১৮৮৫ – ভারতের মুম্বাইয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯০৮ – সিসিলি, ইতালিতে ভয়াবহ ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ মারা যায়।
১৯১০ – ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
১৯২১ – কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন হয়।
১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন। বর্তমানে এর নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
১৯৮৪ – ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।

জন্ম:
১৮৫৬ – উড্রো উইল্‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
১৮৮৯ – শিক্ষাবিদ স্যার এ এফ রহমানের জন্ম।
১৯০৩ – জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ।
১৯৩৭ – রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
১৯৪১ – পাকিস্তানের ক্রিকেটার ইন্তেখাব আলম।
১৯৪১ – লেখক রিজিয়া রহমান।
১৯৪৪ – ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন-রসায়নবিজ্ঞানী।

মৃত্যু:
১৮৫৯ – ব্রিটিশ ঐতিহাসিক লর্ড ম্যাকলে।
১৯২৫ – কবি সের্গেই এসিয়েনিন।
১৯২৭ – হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী ইউনানী চিকিৎসক হেকিম আজমল খাঁ।
১৯৩৬ – রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
১৯৯৩ – আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
২০০৪ – সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।

দিবস:
কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড),
প্রোক্লেইমেশন ডে(অস্ট্রেলিয়া),
রিপাবলিক ডে (দক্ষিণ সুদান)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..