সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ সৈকতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৮, | ০৯:৫১:২৮ |

কানাডার টরেন্টোতে নিখোঁজের এক মাস পর নিধুয়া মুক্তাদির (১৯) নামের বাংলাদেশি এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুস সৈকতের কাছে ওয়ানেটা বিচে নিধুয়ার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ৩ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর সিবিসির।

নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন।

মরদেহের পরিচয় নিশ্চিত করে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পোর্ট ব্রুসের ইরি লেক থেকে পাওয়া মরদেহটি হলো ১৯ বছর বয়সি নিধুয়া মুক্তাদির, যিনি ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন।

কানাডার পুলিশ জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়।


ওয়ানেটা বিচ

পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার (৭ জানুয়ারি) অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।

নিধুয়ার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...