আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৯:৪৫:১৫ |

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের প্রেমে মজেছিলেন মালাইকা আরোরা। ভাঙে ছয় বছরের সে সম্পর্কও। এরপর তার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে কুমার সাঙ্গাকারার। যা নিয়ে চর্চাও কম হয়নি। 

এবার শোনা যাচ্ছে, অতীত ভুলে নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা! এমন ইঙ্গিত নাকি নিজেই দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা জানিয়েছেন, “বিয়ে করার আগে প্রতিটা মেয়েরই সময় নেওয়া উচিত। আমি অন্তত কমবয়সি মালাইকাকে সেই উপদেশই দিতে চাইব এইসময়ে দাঁড়িয়ে। একটু কাজ করে নাও।

জীবনে থিতু হও। তারপর বিয়ে করো।”

এরপরই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আবার বিয়ের কথা ভাবেন? তার উত্তরে লাজুক হাসি হেসে মুন্নির উত্তর, “বলা যায় না। আমি সবসময়ে বলি, আমি ভীষণ রোমান্টিক মানুষ।

আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই বলা যায় না, হয়তো…।”

মালাইকার এহেন জবাবেই বর্তমানে বলিপাড়ার অন্দরে ফিসফাস! তাহলে কি ‘মনের মানুষ’ খুঁজে পেলেন অভিনেত্রী? কৌতূহল তুঙ্গে।

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়।

এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। তবে বয়সের সেই ফারাকই কি তাদের সম্পর্কে অন্তরায় হলে দাঁড়াল?

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে দু’জনের বন্ধুত্ব যে অটুট, সেটা মালাইকার সৎ বাবার প্রয়াণের সময়ই বোঝা গিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...