সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

কিমের সাঁজোয়া ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-১২, | ০৯:৪৩:০৪ |

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগত সাঁজোয়া ট্রেন রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কিমের ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে।

জাপানের সংবাদমাধম জেএনএন রুশ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, কিম জং উন রাশিয়ার সীমান্ত স্টেশন খাসানে পৌঁছেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমর্স্কি ক্রাই অঞ্চলের স্টেশনে কিমের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আসন্ন দিনে অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং বৈশ্বিক পরিমণ্ডলের পরিস্থিতি নিয়ে হবে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতেই রাশিয়ায় গেছেন কিম। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দেবে উত্তর কোরিয়া-এমনই অভিযোগ করেছে বাইডেন প্রশাসন।

এ নিয়ে দেশটি ইতিমধ্যে উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে। রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে কিমের দেশের ওপর নিষেধাজ্ঞাসহ নানা পরিণতি ভোগ করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...