✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৭, | ০৯:০৬:১৫ |

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় দুপুর ১২টার দিকে একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান ওই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম।

নজরুল বলেন, মাইক্রোবাসটি একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..