✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মঈন খানের ইফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৪-০৮, | ০৯:০১:২৭ |

চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার তার গুলশানের বাসভবনে এ ইফতারের আয়োজন করা হয়।

এ সময় জার্মান রাষ্ট্রদূত আসিম টর্স্টার, সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন এবং চীনের উপ-রাষ্ট্রদূত ইয়ান হুয়ালঙ্গ ও দ্বিতীয় সচিব ঝু ঝিকিন উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি নেতা মঈন খানের বাসভবনে ইফতার ও নৈশভোজ হয়। এতে চারটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ড. আবদুল মঈন খান বলেন, ‘আমি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করব না। পরে বিস্তারিত বলা যাবে।’

এর আগে শনিবার মঈন খানের বাসায় ইফতার করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..