সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিলেন টম ক্রুজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৮:৫৬:৪৮ |

হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ আবারও আলোচনায়। অসাধারণ অভিনয় আর রোমাঞ্চকর স্ট্যান্টের জন্য যিনি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এই ‘মিশন ইম্পসিবল’ খ্যাত তারকা। তার এমন সিদ্ধান্তে ইতিমধ্যেই হলিউডে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। 

মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত শুধু সময়সূচি না মেলায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন টম ক্রুজ।

আরও জানা যায়, ট্রাম্প গত ১৩ আগস্ট ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেন। যার মধ্যে রয়েছেন গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতের কিংবদন্তি জর্জ স্ট্রেইট, গায়িকা গ্লোরিয়া গেনর। এ ছাড়া চলচ্চিত্র অভিনেতা বিভাগে রয়েছেন সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটে। তবে এবারের কেনেডি সেন্টার সম্মাননার আয়োজন ট্রাম্প নিজেই ব্যক্তিগতভাবে সঞ্চালনা করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...