সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুদের খেলাধুলার মাঠ খুঁড়তেই মিলল ১৭৭টি যুদ্ধকালীন বোমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৮:৫১:২১ |

উত্তর ইংল্যান্ডের উলার শহরের স্কটস পার্ক নামে একটি শিশুদের খেলাধুলার মাঠে খননকাজ চলাকালে একে একে ১৭৭টি যুদ্ধকালীন বোমা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল।

গত জানুয়ারিতে পার্কে নতুন খেলনা বসানোর সময় কর্মী স্টিভেন পার্কিনসন প্রথম একটি বোমা খুঁজে পান। পরে বিশেষজ্ঞ দল এসে নিশ্চিত করে যে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। শুরুতে পার্কিনসনের মনে হয়েছিল এটি একক কোনো বোমা। তবে দুই দিনের মধ্যেই আরও ৯০টি বোমা মেলে। ফলে পুরো মাঠ খুঁড়ে দেখা হয়।

বোমা অপসারণে কাজ করে ব্রিমস্টোন নামের একটি বিশেষ প্রতিষ্ঠান। তারা হাতে খুঁড়ে ও ডিটেক্টর দিয়ে পুরো জায়গা পরীক্ষা করে। তিন সপ্তাহ ধরে চলা অভিযানে মোট ১৭৭টি বোমা উদ্ধার হয়। এগুলো ছিল ‘প্র্যাকটিস বোমা’ যেগুলো পুরোপুরি সক্রিয় না হলেও বিস্ফোরণ ঘটাতে সক্ষম ছিল।

ইতিহাসবিদদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় সেনাদের প্রশিক্ষণ ঘাঁটি ও গোলাবারুদের গুদাম ছিল। কাছেই আরএএফ মিলফিল্ড ঘাঁটিতে প্রায় ২ হাজার সেনা অবস্থান করত। পুরোনো নথি ও আকাশ থেকে তোলা ছবিতেও এখানে সামরিক স্থাপনার প্রমাণ পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, যুদ্ধ শেষে বিপুল পরিমাণ অস্ত্র সরানোর দায়িত্বে শৃঙ্খলা ছিল না। অনেক জায়গায় সাগরে ফেলে দেওয়া হয়েছে, আবার কোথাও মাটিচাপা দেওয়া হয়েছে। উলার পার্কের নিচে চাপা পড়া বোমাগুলো সম্ভবত সেই সময়কার।

স্থানীয় কাউন্সিল দ্রুত এলাকা সিলগালা করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে। এখন পার্ক আবার খুলে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর মার্ক মাদার বলেন, আমি ছোটবেলায় এই মাঠেই খেলেছি। তখন জানতামই না, মাটির নিচে এতগুলো বোমা লুকানো আছে। এগুলো অপসারণ হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...