সর্বশেষ :
চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৪-০৩, | ০৮:৪৯:৪৩ |

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ‘শান্তি সম্প্রীতি উন্নয়ন কর্মসূচি’র আওতায় স্থানীয় অসহায়, দুঃস্থ ও সমস্যাপীড়িতদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও স্কুলশিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) বাকলাইপাড়া সেনা ক্যাম্পে, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি এসব খাদ্যসামগ্রী ও সহায়তা উপকার ভোগীদের হাতে তুলে দেন।

সহায়তা সামগ্রী বিতরণকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন পিএসসি ও বাকলাই পাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খাদ্যসহায়তা ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী প্রতিরক্ষার পাশাপাশি সব সময়ই হতদরিদ্র, অসহায় ও সমস্যাপীড়িত মানুষের পাশে এসে তাদের সমস্যা দূর করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে আসছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে সম্প্রীতি ও শান্তি সুনিশ্চিত করা। জাতি-ধর্ম, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল অসহায় মানুষের জন্যই আমরা উদার মনে মুক্তহস্তে এ ধরনের সহায়তা বিতরণ করে থাকি।

উল্লেখ্য, স্থানীয় হতদরিদ্র, অসহায় ও দুস্থ পাহাড়িদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাকলাইপাড়া বম সম্প্রদায়ের মাঝে দুটি সেলাই মেশিন এবং বাকলাইপাড়া, প্রাতাপারা ও বাসিরাম পাড়ার কোমলমতি শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসহায়ক সামগ্রী এবং দোলাচরণ, কংলাই ও কাইথন পাড়ার মুরং সম্প্রদায়ের শতাধিক পরিবারের খাদ্য ও দৈনন্দিন সামগ্রী বিতরণ করা হয়।

উপস্থিত সুবিধাভোগী পাহাড়ি জনগোষ্ঠী বলে, চলতি বছরে অর্থনৈতিক অসুবিধার কারণে আমরা নিরাশায় দিন যাপন করছিলাম। কিন্তু আমাদেরকে আশার স্বপ্ন দেখিয়েছে সেনাবাহিনী। সুতরাং, তাদেরকে অভিনন্দন ও আন্তরিকভাবে আশীর্বাদ করি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...