সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, কিনলেন অস্ট্রেলিয়ান প্রবাসী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৮:৪৯:৩৭ |

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে এক অস্ট্রেলিয়ান প্রবাসী সাড়ে ১৪ হাজার টাকা দিয়ে কিনে নেন।

শনিবার (১৬ আগস্ট) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে ইলিশটি বিক্রি হয়।

জানা গেছে, জেলে সিদ্দিক হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গেলে তাদের জালে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে গেলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার ৫০০ কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, এক অস্ট্রেলিয়ান প্রবাসী ভাই আমার কাছে আগেই অর্ডার দিয়ে রেখেছিল বড় ইলিশ মাছ পেলে তাকে দিতে। আজ সকালে জেলে সিদ্দিক হালদার ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে এলে সরাসরি তার কাছ থেকে আমি সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে রাখি। পরে মাছটি ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের কাছে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করেছি।

তিনি আরও বলেন, মাছটি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। এখন পদ্মায়ও পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..