✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জনগণ নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৮:৪২:১২ |

প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড়া দেয়া হবে না।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই।

তিনি বলেন, ক্ষমতা জনতার হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

এসময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..