সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতের আঁধারে মস্কো অভিমুখী ড্রোন ধ্বংসের দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-২৬, | ০৮:৪১:৪৪ |

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মস্কো অভিমুখী একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার রাতে ড্রোনটি ধ্বংস করা হয় বলে মস্কোর মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, রাতে ইস্ত্রিনস্কি জেলায় মস্কো অভিমুখী একটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তিন জানান, প্রাথমকিভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই। জরুরি পরিষেবা দপ্তরের লোকজন ঘটনাস্থলে কাজ করছেন।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মস্কোকে লক্ষ্য করে হামলার ঘটনা ছিল খুবই বিরল। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানীকে লক্ষ্য করে বেশ কিছু হামলা হয়েছে।

বিশেষ করে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মস্কো, যদিও এখন পর্যন্ত ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার মস্কোর বাণিজ্যিক এলাকায় একটি বহুতল ভবনে বিধ্বস্ত হয় একটি ড্রোন। কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় ভবনটির একটি জানালা ভেঙে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...