দূষিত শহরের তালিকায় ঢাকা উপরেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৮, | ০৮:৪০:০৪ |

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বেশ কয়েকদিন ধরে দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই থাকছে রাজধানী ঢাকা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল শহরটি।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৫৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল মিশরের রাজধানী কায়রো। এ ছাড়া ২১৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল, ২০৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৮৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...