সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিকসের নতুন ৬ সদস্য দেশের নাম ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-২৪, | ০৮:৩৫:৫৯ |

ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয় দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্য দেশগুলোর নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

নতুন পূর্ণ সদস্য দেশগুলো হলো— মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে।

সম্মেলনের আগে প্রায় ৪০টির মতো দেশ ব্রিকসে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিল। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হওয়া তিন দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকারপ্রধানরা স্বশরীরে অংশ নেন।

প্রসঙ্গত, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হলো— ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার আদ্যক্ষরে এর নামকরণ। ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগ দেওয়ার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল, যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে। এবার ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা।

এ সম্মেলনের আগে জোটে সদস্য বাড়ানো নিয়ে ব্রিকসের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে পরে এ নিয়ে একমত হন জোটটির নেতারা। ব্রিকস সম্মেলনে এবার যোগ দিয়েছেন বিশ্বের ৫০ দেশের প্রধান। ২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য— বিশ্ব শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এ ছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...