সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী মেলানিয়ার চিঠি পুতিনকে দিলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৮:২৫:৩৪ |

শুক্রবার আলাস্কার বৈঠকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার লেখা একটি চিঠি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, আলাস্কার বৈঠকে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি সরাসরি পুতিনের হাতে তুলে দেন। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।যদিও এর বিস্তারিত কিছু প্রকাশ করেননি তারা।

ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের সম্মতি ছাড়াই রাশিয়া বা রুশ-অধিকৃত ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেন এটিকে জাতিসংঘ চুক্তির সংজ্ঞা অনুযায়ী গণহত্যার সমতুল্য যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে মস্কো বলেছে, তারা যুদ্ধক্ষেত্র থেকে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে।

ইউক্রেনে শান্তির পথে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি বলতে পারি- বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন, তিনি একজন শক্ত মানুষ, এ ধরনের সব বিষয়ে ভীষণ কঠোর, কিন্তু বৈঠকটি ছিল দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ একটি বৈঠক। যখন তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটি দারুণ ব্যাপার।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তবে দেখুন, ইউক্রেনকেও এতে সম্মতি দিতে হবে।” সূত্র: রয়টার্সইউএস নিউজআরবিসি ইউক্রেন


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...