সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইরানকে অস্ত্র কিনতে দেবো না: যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-৩০, | ১২:১৫:৩০ |

এ বছরের শেষ দিকে অস্ত্র কেনা নিয়ে ইরানের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ নিষেধাজ্ঞা উঠে গেলেও ইরানকে তারা অস্ত্র কিনতে দেবে না। এরমধ্যে যেসব অস্ত্রকে যুক্তরাষ্ট্র বিতর্কিত মনে করে সেগুলো ইরান কিনতে চাইলে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে দেশটি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, পুরো বিশ্ব এখন জানে তেহরানের কাছে অস্ত্র বিক্রি করা কতখানি ভয়াবহ। এটি মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টি করতে চায়। এ বছরের অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র ক্রয়ের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়টি তুলবে এবং এই নিষেধাজ্ঞা আরো বাড়ানোর চেষ্টা করবে। পম্পেও বলেন, আমরা কোনো ভাবেই এটি হতে দেব না।

কারো মাথায় কি এটা নেই যে, যেই রাষ্ট্র এখন হিজবুল্লাহসহ অনেকগুলো সশস্ত্র দলকে সমর্থন দিয়ে যাচ্ছে তার হাতে অস্ত্র কেনার ক্ষমতা চলে এলে কি হবে! আমার ধারণা, বিশ্ব এখন বুঝতে পারছে যে এটি একটি ভুল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যদি যুক্তরাষ্ট্র ব্যর্থ হয় তাহলেও তারা থেমে থাকবে না বলে জানান পম্পেও। বলেন, যুক্তরাষ্ট্র নিজে থেকে যতখানি সম্ভব চেষ্টা চালিয়ে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..