সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্তের পথে মানুষ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৮, | ০৭:৫৮:৩৭ |

চাঁদে মানুষের পা রাখার ইতিহাস থাকলেও দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জ্বলন্ত অগ্নিকুণ্ড সূর্য এখনও অধরা। পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরের এই উত্তপ্ত নক্ষত্রটির নানা রহস্য উন্মোচনে নতুন এক দিগন্তের পথে মানুষ। ইতিহাসে প্রথম সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর পর নাসাকে কাঙ্ক্ষিত সময়ের আগে সিগন্যাল পাঠিয়েছে মহাকাশযান পার্কার সোলার প্রোব।

এর আগে ২০১৮ সালে পৃথিবী থেকে পাড়ি দেওয়া পার্কার সোলার প্রোব এর আগে ২১বার সূর্যকে প্রদক্ষিণ করেছে। ঘণ্টায় চার লাখ ৩০ হাজার মাইল গতিতে চলতে সক্ষম মহাকাশযানটি, যা এখন পর্যন্ত মানবসৃষ্ট সবচেয়ে দ্রুতগামী কোনো যান।

৯৮০ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে সূর্য থেকে ৬১ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে নাসার এই মহাকাশযানটি। টানা কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে এমন সিগন্যাল নিশ্চিতের পর সূর্য অভিযানের এই মিশনে আরও এক ধাপ এগিয়ে গেলো নাসা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..