সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

গরম আর তৃষ্ণা গাজাবাসীকে অসুস্থকর পানি পান করতে বাধ্য করছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৭:১৮:৪৬ |

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় রানা ওদেহ নামের একজন ফিলিস্তিনি নারী আগস্টের তীব্র গরমে ভোরে উঠে এক ঘণ্টা লাইনে দাঁড়ান একটি কলস ভর্তি ঘোলা পানি পেতে—যেটি যে দূষিত, তা তিনি ভালোভাবেই জানেন। এরপর হিসাব করে ভাগ করে দেন দুই ছোট সন্তানের জন্য।

‘আমরা বাধ্য হয়ে এই পানি সন্তানদের দেই, কারণ আমাদের কোনো বিকল্প নেই,’ বলেন ওদেহ, যাকে ইসরায়েল দক্ষিণ গাজার খান ইউনুসের বাড়ি থেকে উচ্ছেদ করেছে। “

রানা ওদেহ কান্নায় ভেঙে পড়েন এবং জানান,

‘এই দূষিত পানি আমাদের এবং আমাদের সন্তানদের রোগে আক্রান্ত করছে। কিন্তু কিছু করার নেই। পানি পান না করলে এই তীব্র গরমে আমরা মারা যাবো।’

মাহমুদ আল-দিবস, যিনি গাজা সিটি থেকে উচ্ছেদ হয়ে আল-মাওয়াসিতে এসেছেন, প্লাস্টিকের নরম ব্যাগ থেকে নিজের মাথায় পানি ঢালছিলেন—যে ব্যাগগুলো শিবিরে পানি বহনে ব্যবহার হয়।

গাজা সিটি থেকে উচ্ছেদ হয়ে আল-মাওয়াসিতে এসেছেন মাহমুদ আল-দিবস নামের অপর একজন ফিলিস্তিনি। তিনি বলেন, ‘তাবুর বাইরে গরম, ভেতরেও গরম, তাই যেখানে যাই, আমরা এই দূষিত পানি পান করতে বাধ্য হচ্ছি। তিনি তাদের মধ্যে একজন, যারা জানেন পানি পানযোগ্য নয়, তবু তা পান করেন। কারণ— বিশুদ্ধ পানির খুব অভাব। ত্রাণ বিতরণ কেন্দ্রে যতটুক পানি সরবরাহ করা হয়, তা পর্যাপ্ত নয়।

হোসনি শাহিন, যার পরিবারও খান ইউনুস থেকে উচ্ছেদ হয়েছে, ইতিমধ্যেই এই পানিকে শেষ ভরসা হিসেবে দেখছেন। বলেন, ‘এটি প্রাপ্তবয়স্ক এবং শিশু—কাউকেই বাদ দেয় না—পানি পান করার পর পেটে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে। “

হোসনি শাহিন আরও বলেন, ‘আপনার সন্তানরা এটি পান করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন না।’

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...