সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়ার জন্য ‘গুরুতর পরিণতি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:২০:০২ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি রাশিয়া ইউক্রেইনে যুদ্ধ অবসানে সম্মত না হয়, তবে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। এই মন্তব্য তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেন।

ট্রাম্প জানান, শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন যুদ্ধ শেষ করতে রাজি না হন, তবে রাশিয়ার উপর শুল্ক আরোপ, নিষেধাজ্ঞা ও অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, “আমাকে বলে দিতে হবে না, পরিণতি গুরুতর হবে।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে এর আগে তার ‘ভালো আলোচনা’ হয়েছিল। তবে বাড়ি ফেরার পর তিনি জানতে পারেন—“একটি রকেট কোনো নার্সিং হোমে গিয়ে পড়েছে বা কোনো অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে, আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ।” এই বাস্তবতা তার অবস্থানকে আরও কঠোর করেছে বলে তিনি ইঙ্গিত দেন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম রাশিয়া হ্যাক করেছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নিয়েও ট্রাম্প বৈঠকে পুতিনকে প্রশ্ন করতে ইঙ্গিত দেন। তিনি বলেন, “তাদের হ্যাক করা নিয়ে আপনি কি অবাক হচ্ছেন?”

ভবিষ্যতে পুতিনের সঙ্গে আরও এক দফা বৈঠকের সম্ভাবনাও উত্থাপন করেন ট্রাম্প। তিনি বলেন, যদি প্রথম বৈঠক ইতিবাচক হয়, তবে দ্রুতই দ্বিতীয় বৈঠক আয়োজন করা হবে, যেখানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। তবে প্রথম বৈঠকে প্রত্যাশিত বক্তব্য না পেলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...