সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

হুথিদের হামলা ঠেকাতে মার্কিন ‘থাড’ ব্যবহার করল ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৮, | ০৩:৫৮:১৪ |

ইয়েমেন থেকে আসা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ঠেকাতে প্রথম যুক্তরাষ্ট্রের দেওয়া টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) ব্যবহার করেছে ইসরাইল।  এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি।

শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

আইডিএফ বলেছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা দ্বারা ভূপাতিত করে দেওয়া হয়েছে। ইসরাইলি বা আমেরিকান সিস্টেম করা হয়েছে কিনা তা উল্লেখ করেনি।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

‘থাড’ ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার। রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থাড নিজের ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমেষেই ধ্বংস করতে পারে। এর সফলতার হারও খুব বেশি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্যমতে, দেশটির হাতে বর্তমানে থাডের সাতটি ‘ব্যাটারি’ রয়েছে। প্রতিটি ব্যাটারিতে রয়েছে সাতটি করে ট্রাক। প্রতিটি ট্রাকে আবার যুক্ত করা আটটি ক্ষেপণাস্ত্র। এ ছাড়া প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য নিয়ন্ত্রণব্যবস্থা ও যোগাযোগব্যবস্থা রয়েছে। এ সাতটি ব্যাটারির একটি ইসরাইলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...