সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

বাইডেন প্রশাসন বাংলাদেশি-আমেরিকান ওসমান সিদ্দিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-২৪, | ০৩:৩২:৩৫ |

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) বা জাতীয় নিরাপত্তা শিক্ষা বোর্ডের সদস্য হিসেবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এম ওসমান সিদ্দিক। তিনি বিশিষ্ট বাংলাদেশি শিক্ষাবিদ ও বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাদশ উপাচার্য মরহুম অধ্যাপক ড. এম ওসমান গণির সন্তান এবং সাবেক শিক্ষামন্ত্রী (বিএনপি আমলের) ড. ওসমান ফারুকের ভাই।

২২ মার্চ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে ওসমান সিদ্দিকের মনোনয়নের তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৪ সদস্যের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি প্রদান করে থাকে। ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রাম ডেভিড এল. বোরেন স্কলারশিপ ও ফেলোশিপসহ একাধিক ফেলোশিপ এবং পুরস্কার দিয়ে থাকে। এর উদ্দেশ্য হলো বিদেশি সংস্কৃতি ও ভাষাকে কার্যকরভাবে বোঝার এবং যোগাযোগ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সক্ষমতা বাড়ানো।

এনএসইবি মূলত অলাভজনক সংস্থার বিশেষজ্ঞ ও একাডেমিয়া থেকে যারা জাতীয় নিরাপত্তা শিক্ষা কর্মসূচিতে মূল্যবান সহায়তা প্রদান করেন তারাসহ রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত ছয় সদস্য নিয়ে গঠিত।

উল্লেখ্য, তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণকারী ওসমান সিদ্দিক হলেন প্রথম আমেরিকান মুসলমান ও বাংলাদেশি আমেরিকান যিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...