সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার কনসার্ট হলে হামলায় তুরস্কের নিন্দা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-২৩, | ০৩:২৪:২৩ |

রাশিয়ার কনসার্ট হলের হামলায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করে বলেছেন,মস্কো অঞ্চলে ‘জঘন্য সন্ত্রাসী হামলার’ নিন্দা জানাচ্ছে আঙ্কারা।

ফিদান রুশ জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানানোর সময় ল্যাভরভের কাছে এ হামলার নিন্দা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।

পৃথক এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।’

আরও পড়ুন: কনসার্টে হামলা পুতিনের পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি: ইউক্রেন

এক্সের পোস্টে ‘নিরপরাধ মানুষকে টার্গেট করা সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে উল্লেখ করেন তিনি।

তুর্কি পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুসও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ‘জঘন্য সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে কিলিকও এক্সের একটি পোস্টে বলেছেন, ‘বিশ্বের যেখানেই এটি ঘটুক না কেন, আমরা নিরপরাধ বেসামরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

মস্কোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত তানজু বিলজিক ‘কঠোরভাবে’ এ হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়া ও সে দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...