সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংকট থেকে মুক্তি: ৩ বিলিয়ন ডলার চায় শ্রীলঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৯, | ২২:০১:২৮ |

সংকট সমাধানে শ্রীলঙ্কার ৩ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানালেন দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি। আগামি ৬ মাসের মধ্যে এই অর্থ পেলে তা শ্রীলঙ্কায় তেল ও ওষুধের মতো প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করবে। ২ কোটি ২০ লাখ মানুষের দেশটিতে চলছে ইতিহাসের সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সংকট। রিজার্ভে সামান্য অর্থ থাকায় প্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ রয়েছে দেশটিতে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার খরচ। এ নিয়ে প্রচন্ড চাপে রয়েছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আলি সাবরি বলেন, এটি একটি বিপজ্জনক কাজ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে এ মাসে যে বৈঠক হচ্ছে তাতে তিন বিলিয়ন ডলার চাইবে শ্রীলঙ্কা। এছাড়া তেল বাবদ ভারতের থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে দেশটি।

এতে প্রায় ৫ সপ্তাহের চাহিদা মিটবে শ্রীলঙ্কার। পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং চীন, যুক্তরাষ্ট্র, বৃটেন ও আরব দেশগুলোর কাছেও অর্থ চাইবে দেশটি। আলি সাবরি বলেন, আমরা জানি আমরা কোথায় আছি। আমরা লড়ে যাব।

মার্চ মাসের শেষে শ্রীলঙ্কার ফরেন রিজার্ভ ছিল মাত্র ১.৯৩ বিলিয়ন ডলারের। অর্থমন্ত্রী বলেন, সংকট সমাধানে এখন ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করতে যাচ্ছে শ্রীলঙ্কা। এছাড়া বাড়বে তেলের দামও। এগুলো অনেক অজনপ্রিয় পদক্ষেপ হলেও শ্রীলঙ্কাকে বাঁচাতে এর বিকল্প নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...